Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৪, ২০২৬ , ১২:৩১ অপরাহ্ণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শনিবার সকালে নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোণার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাফরুল ইসলাম, বিআরডিবির উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আল সামছ মোহাম্মদ গোলাম মৌলা এবং হিসাবরক্ষক সেন্টু কুমার তালুকদার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে অংশগ্রহণ করে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন নিয়মিত হলে তারা আরও উৎসাহিত হবে

বিআরডিবির উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর বলেন, পল্লী উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ মানুষের সার্বিক উন্নয়নই এর মূল লক্ষ্য। নতুন প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন