Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৬ , ৭:১২ অপরাহ্ণ

তারাগঞ্জে ক্ষতিগ্রস্ত দরিদ্রের ঢেউটিন ও অর্থ বিতরণ

লেখকঃ ​মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন ক্ষতিগ্রস্ত দরিদ্রদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় ৩টি পরিবারকে ১ বান্ডেল ১টি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিনসহ নগদ টাকার চেক প্রদান করেন। বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হারুন উর রশিদ ও সাংবাদিক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন