Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৬ , ১০:৩১ পূর্বাহ্ণ

রংপুরের তারাগঞ্জে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

লেখকঃ মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্যাপেন্টাডল সেবনের অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. রাসেল প্রামাণিক (২৮)। তিনি উপজেলার ঘনিরামপুর গ্রামের বাসিন্দা এবং মো. খয়রাত হোসেন প্রামাণিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ট্যাপেন্টাডল সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার এসআই মো. তবিবর রহমান।

তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেছেন, “মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন