বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির তিনটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তার, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়া এবং সেই গাছের পরিচর্যায় তাদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আজকালের কন্ঠ/আর বি