Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৩০, ২০২৬ , ১০:২৬ পূর্বাহ্ণ

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের কাজিরটেক এলাকায় আড়িয়াল খাঁ সেতুর পেট্রোল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন