সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের র‍্যালি | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের র‍্যালি


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের র‍্যালি

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক শিক্ষার্থীদের র‍্যালি,সেমিনার ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক ব্যানার বহন করেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোস্তাফা খাইরুল আবরার, মো. ইয়াছিন আলী সরদারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি