Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৯, ২০২৬ , ৪:০৮ অপরাহ্ণ

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসি এবং ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খান এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. সাম্ভিত কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ব্যাংকের জেনারেল ম্যানেজারবৃন্দ এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের কর্পোরেট বিভাগের সিনিয়র ম্যানেজার আবু নাজিম, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও লাইফপ্লাস বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন