Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৯, ২০২৬ , ১০:৩২ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে আনন্দ বাজার ও নিউ মার্কেটে উচ্ছেদ অভিযান

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং তীব্র যানজট নিরসনে শহরের আনন্দ বাজার ও নিউ মার্কেট এলাকায় একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ২৮ জুন (রবিবার) বিকেলে শহরের অন্যতম ব্যস্ততম এই দুই এলাকায় অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আরও উপস্থিত ছিলেন আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. সফিউল্লাহ এবং পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ইবনে জুবায়েরসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অভিযান শেষে আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমাদের বাজার কমিটির উপদেষ্টা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি দীর্ঘদিন ধরে এই ফুটপাত উচ্ছেদের ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার চেষ্টা করে যাচ্ছেন। আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এই বাজারে সফল অভিযান পরিচালনা করেছেন।”

তিনি আরও জানান, ফুটপাত ও সড়ক যেন পুনরায় দখল না হয়, সে লক্ষ্যে বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে খুব দ্রুতই একটি স্থায়ী সমাধান বের করা হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শহরের প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন