Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৮, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, আটক ১

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আজ দুপুর ২ টার দিকে শহরের কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয় । আটক প্রশান্ত কুমার কলেজপাড়ার বাসিন্দা ।

স্থানীয়রা জানায়, আজ বেলা ১২ টার দিকে কলেজপাড়ার একটি চায়ের দোকানে সনাতন ও ইসলাম ধর্মের কয়েক ব্যক্তি ধর্ম সম্পর্কে আলোচনা করছিল । সে সময় প্রশান্ত কুমার নামের ওই ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করলে মোসলমানদের ভিতর ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনার সময় কয়েকজন সনাতন ধর্মলম্বীরা প্রশান্তের কথার প্রতিবাদ করে মুসলমানদের প্রতি শান্ত থাকার আহব্বান জানান। ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে গেলে কালীগঞ্জ থানা পুলিশ প্রশান্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই আ খ ম মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনে ওই ব্যক্তিকে থানা হেফাজতে আনা হয়েছে। আপাতত আমি এটুকু বলতে পারবো ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন