Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৬ , ৪:২৭ অপরাহ্ণ

জাবির সিনেট অধিবেশনে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত হলেন আবু তালহা

লেখকঃ জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক সিনেট অধিবেশনে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জাকসুর কার্যকরী সদস্য আবু তালহা।

শনিবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন শুরুর পূর্বে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান এই তথ্যটি নিশ্চিত করেন।

এছাড়া এবারের সিনেট অধিবেশনে অংশগ্রহণকারী বাকি চার শিক্ষার্থী প্রতিনিধি হলেন- জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, সমাজসেবা সম্পাদক আহসান লাবীব।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণের বিধান আছে। সেই প্রেক্ষিতে দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়েছে

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন