Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৬ , ৩:৫৪ অপরাহ্ণ

খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপি দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক এবং জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন