Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৬, ২০২৬ , ৩:৪২ অপরাহ্ণ

নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বনাঢ্য রেলি বের করা হয়। রেলিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরিফুল ইসলাম, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু সহ সরকারী কর্মকর্তা ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের জন্যও বড় হুমকি। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা, চিত্র অঙ্কন,সহ বিভিন্ন অনুষ্ঠানের পুরুষ্কার বিতরণ করা হয়।

প্রিন্ট করুন