২৫/০৬/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন কলাবাড়ী সাকিনস্থ ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে হান্নান মাতুব্বর এর বাড়ী যাওয়ার রাস্তার মাথায় ধৃত আসামী মোঃ আনিসুর রহমান(৪৩), পিতা-আহাদ আলী গাজী, মাতা-আানোয়ারা বেগম, সাং-দক্ষিন পারুলিয়া, ০৭ নং ওয়ার্ড,পারুলিয়া ইউনিয়ন, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরার দখল হতে ১০০ (একশত) বোতল (ফেনসিডিল), উদ্ধার করা হয়েছে।
অপর দিকে একই দিন বেলা আনুমানিক ১:২০ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মাদারীপুর পৌরসভাস্থ গোলাম মওলা সড়ক নিউ টাউন ডোনাভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের পাশে আসামী মোঃ হুমায়ুন সরদার ওরফে সাধু এর ভাড়া বাসাগামী গলি রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ হুমায়ুন সরদার ওরফে সাধু (৪১), পিতা-মৃতঃ আমির চাঁন সরদার, সাং-পশ্চিম রাস্তি, ২। সঞ্জয় দাস (৩২), পিতা- গোপাল দাস, ,সাং-পূর্ব রাস্তি, ৩। মোঃ শাহীন থাঁন (৩০), পিতা-মোঃ দবির খাঁন, সাং- পশ্চিম রাস্তি, সর্ব থানা মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরদের দখল হতে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।