Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৬, ২০২৬ , ১০:১৬ পূর্বাহ্ণ

নড়াইলে আশফল পাড়তে যেয়ে এক যুবকের মৃত্যু

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় আশফল পাড়তে যেয়ে এক আশিশ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে।

আশিশ মন্ডল নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে।

তিনি পেশায় কৃষি কাজে নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিশ মন্ডল নিজেদের গাছের আশফল পাড়তে গেলে ডাল ভেঙে নিচেই পড়ে যেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লাহুড়িয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে ঘোড়াখালী নামক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন