Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৬ , ৭:৪৭ অপরাহ্ণ

জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান প্রদান

লেখকঃ শাহজালাল (রাসেল)

আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে জন্মগত হৃদরোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের অধীনস্থ ‘রোগীকল্যাণ সমিতি’র উদ্যোগে আজ এই ব্যতিক্রমী মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের উৎসাহ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত হৃদরোগীদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সরকারের এই আর্থিক অনুদান অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন অতিথিরা।

প্রিন্ট করুন