Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৬ , ৭:৫৭ অপরাহ্ণ

“আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত নবগঠিত সততা ও ন্যায়ভিত্তিক সংগঠন “আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) দিনাজপুর শহরের জেলরোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় নবগঠিত কমিটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহীন এবং সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় “আমরা জুলাই যোদ্ধা” সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে ফ্যাসিবাদ, দুর্নীতি ও সকল ধরনের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পরিচিতি সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

সভা শেষে সংগঠনের সফলতা, ঐক্য ও দেশ-জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন