মাদক বিরোধী অভিযানে শিবচর থানা গয়েন্দা পুলিশ গত কাল ২৩জুন দিবাগত রাত আনুমানিক ১২:৩০মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন পাচ্চর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড, বাহাদুরপুর খানাকান্দি সাকিনস্থ ধৃত আসামী মো: সেলিম শেখের বসত ঘরের সামনে উঠান হইতে আসামী ০১। মো: সেলিম শেখ (৪২), পিতা-সিকান্দার শেখ, মাতা-জোহরা বেগম, সাং-খানাকান্দি, বাহাদুরপুর, ০২। আব্দুস সালাম মুন্সি (৩৮), পিতা-আব্দুর রহিম মুন্সী, মাতা-বেগম, সাং-চর বাঁচামারা, তালুকদারকান্দি, ০৩। মো: জামাল মাতুব্বর (৪০), পিতা-মৃত তোতা মাতুব্বর, মাতা-কমলা বেগম, সাং-নলগোড়া, খাজারডেক, সর্বথানা-শিবচর, জেলা-মাদারীপুরদের দখল হতে ২৮৫ (দুই শত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই অভিযান চলমান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে যানা যায়।
আজকালের কন্ঠ/আর বি