“রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” এই শ্লোগান সামনে রেখে রাণীনগর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সারা দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়ন পার্টি অফিসের সামনে থেকে বেলা ১১.১০ মিনিটে এক প্রতিবাদ মিছিল বের হয়। রাণীনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে মিছিলটি পায়ে হেঁটে উপজেলা সদর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সদর পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এর পর প্রায় ১৫০ টি মটরসাইকেল যোগে রাণীনগর সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী কাশিমপুর ইউনিয়নে শোডাউন দেয় দলীয় নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, মিরাট ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি রিফাত, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি টনি, যুগ্নু সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি