আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জুয়েল, দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল গাজী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কে এম সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান, মুরাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ খোকন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি বোর্ড অফিস বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ ও প্রতিরোধ মিছিলের আয়োজন করেছেন।
আজকালের কন্ঠ/আর বি