Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৮, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিষাবাড়ীতে সংবর্ধনা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আরামনগর কামিল মাদ্রাসা মিলনায়তনে আরামনগর কামিল মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো: তোফাজ্জল হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। আরামনগর কামিল মাদ্রাসার উদ্যোগে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

আরামনগর কামিল মাদ্রাসা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক , জামালপুর জেলার সরিষাবাড়ীর কৃতি সন্তান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো: তোফাজ্জল হোসেন নিজ জন্মভূমিতে এই প্রথম আগমন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাম নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুজাহিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ড. মোঃ তোজাম্মেল হোসেন । অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, সাইফুল ইসলাম, মোমিনুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রবাসী শামীম হোসাইন।

মাদ্রাসার অধ্যক্ষ মুজাহিদুল হক বলেন, মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী ড. মোঃ তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন