Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৮, ২০২৬ , ৪:৩১ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

লেখকঃ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর (FDCS) প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন স্কুল , কলেজের ও নার্সিং এর ১৮৯ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ১৭ জুন (বুধবার) সকাল ১০টায় উপজেলার আস্কর ব্যাপ্টিস্ট চার্চে এক বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই সহায়তা প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।

“প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া”—এই মূল লক্ষ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড কনসার্ন দীর্ঘদিন ধরে আর্থ-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে এই আর্থিক অনুদান দেওয়া হয়।

সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা

আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে সংস্থার ভবিষ্যৎ সমাজসেবামূলক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রাধান্য পাওয়া মূল বিষয়গুলো হলো,

শিক্ষার প্রসার ও শিশু অধিকার রক্ষা।

বাল্যবিয়ে রোধ এবং গণসচেতনতা সৃষ্টি।

মাদক নির্মূল ও তরুণ সমাজে মোবাইলের অপব্যবহার রোধ।

শিশুর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ।

সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে এসব কার্যক্রম বেগবান করতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন । একই সাথে মাদক প্রতিরোধ ও বাল্যবিয়ে রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। অনুষ্ঠানটিনে আরো বক্তব্য রাখেন , রাজকুমার মন্ডল (ম্যানেজার, FDCS প্রজেক্ট)

উজ্জ্বল গাঠিয়া (প্রোগ্রাম অফিসার)

যিহিস্কেল ইজারাদার (প্রজেক্ট অফিসার) ECCR প্রজেক্ট। মি. আশীষ হালদার (চার্চ পালক)

রতন সরকার (চার্চ সম্পাদক)

পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন FDCS প্রজেক্টের ভলান্টিয়ার জন সরকার। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হয়ে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন