Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৮, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

গৌরনদীতে টরকী বন্দর বহুতলা বিশিষ্ট আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর আদর্শ জামে মসজিদের বহুতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।

উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠান টরকী আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল হোসেন মিয়া’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ এবং গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর টরকী বন্দর বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আব্দুস সালাম, মো.রিপন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন, এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কল্যাণ এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার প্রসারে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের খতিব মসজিদের উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। নির্মাণকাজের উদ্বোধনকে কেন্দ্র করে টরকী বন্দরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা মসজিদটির নির্মাণ সম্পন্ন হলে এটি টরকী বন্দর এলাকার ধর্মীয় কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন