Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৬, ২০২৬ , ৬:০৮ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায়

মঙ্গলবার (১৬জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তানজিলা রহমান বিথী, গৌরনদী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।

উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে মোট ৬০ জন পাট চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের পাট ও পাটবীজ উৎপাদন, রোগবালাই দমন, বীজ সংরক্ষণ এবং পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অংশগ্রহণকারী চাষীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে পাট চাষে আরও উৎসাহিত করবে। বক্তারা পাটপণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, মানসম্মত বীজ সংরক্ষণ এবং পাটের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ পাট চাষীদের আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলবে এবং দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন