নেত্রকোনায় ২০২৫- ২৬ অর্থবছরে রসুন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বাগড়া ফাযিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ময়বাগড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ রাকিবুল হাসান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোনা।
অন্যদের মধ্যে ছিলেন কৃষিবিদ মোঃ ফারুক আহাম্মেদ,অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোনা।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহনুৃমা নওরীন, নেত্রকোনা সদর, নেত্রকোনাসহ ১৫০ জন কৃষক।
পরে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে নাস্তা ও ভাতা প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর বি