Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৫, ২০২৬ , ৫:৫৩ অপরাহ্ণ

সিংড়ায় গবাদিপশুর ফ্রি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

লেখকঃ সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় গবাদিপশুর ফ্রি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮ টায় উপজেলার ছাতার দিঘী ইউনিয়নের পাকিশা সরকারি স্কুল মাঠে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর রোগ প্রতিরোধ বৃদ্ধি কল্পে প্রায় শতাধিক গবাদিপশুর লাম্পি ডিজিজ ও ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়।

সকালে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ইউনুস প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ এবং ক্ষুরারোগ দুটোই মারাত্মক রোগ। এ দুটো রোগের হাত থেকে বাঁচতে হলে টিকার বিকল্প নাই।

রোগের প্রাদুর্ভাবে গবাদিপশুর মৃত্যু এবং চিকিৎসা খরচ থেকে খামারিদের বিশাল অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচানোই এই টিকাদান কর্মসূচির আয়োজন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন