Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৫, ২০২৬ , ৫:৫১ অপরাহ্ণ

অনলাইনে ফি ও চার্জ আদায়ে বাংলাদেশ রেলওয়ে-সোনালী ব্যাংকের চুক্তি

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের লাইসেন্স ফি, নবায়ন ফি এবং ই-টেন্ডার কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন সেবার ফি ও চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’র মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের বিভিন্ন ফি ও চার্জ অনলাইনে পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের উপস্থিতিতে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) মো. আব্দুস সালাম চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন।

এ সময় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অর্থ) মো. জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন