Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৪, ২০২৬ , ৬:৪২ অপরাহ্ণ

সাতক্ষীরা দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা বন সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে বক্তব্য রাখেন উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা।

এতে আরও উপস্থিত থেকে ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, আমিরুল ইসলাম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাসসহ অন্যান্যরা।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের গেটের সামনে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন