যশোর পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন যশোরের কৃতিসন্তান এম. রাবিউল ইসলাম (রাজু)। তিনি বিশিষ্ট রাজনৈতিক, সমাজ সেবক ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
মেয়র পদপ্রার্থী এম. রাবিউল ইসলাম আওয়ামী পরিবারের সন্তান। তিনি ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আমিন উল্লাহ মোল্লার দৌহিত্র। অনেক দিন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির পাশাপাশি মানব সেবা তার কর্মকাণ্ড বড় অংশ জুড়ে মিশে আছে। পৌরবাসী ইতোমধ্যে সেই সুফল পেয়েছে। তিনি অবহেলিত জনগণের পাশে দাঁড়িয়ে যশোর পৌরসভাকে নাগরিকদের পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর। দীর্ঘ ২৬টি বছর তিনি সপরিবারে আমেরিকার মাটিতে কাটিয়েছেন জীবিকা অর্জন এবং বাংলাদেশের আর্থিক অবকাঠামো তৈরির সহযোগিতায়। হতদরিদ্র মানুষের কল্যাণে নিজের বাকি জীবনে পৌরবাসী ও পৌরসভার উন্নয়নে মাটি ও মানুষের সাথে মিলেমিশে করার সুযোগ চান তিনি। তিনি অনেকটা অল্প বয়সে ও স্বল্প সময়ে নিজেকে পরীক্ষিত রাজনৈতিক ব্যাক্তি হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে এম. রাবিউল ইসলাম নিয়মিত সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি একাধারে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদ উত্তর আমেরিকা এর যুগ্ম আহ্বায়ক, যশোর অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংক এর সদস্য।
ইতিবাচক স্বপ্ন লালন করা যুবক রাজু যশোর পৌরসভাকে একটি গ্রীন পৌরসভায় রূপান্তর করতে অঙ্গীকারাবদ্ধ। আধুনিক বর্জের সঠিক ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও সার তৈরীর পরিকল্পনা, সকল রাস্তাঘাট সর্বসময়ের জন্য চলাচল উপযোগী করে গরে তোলা, প্রতিটি ওয়ার্ডে বিনোদনের ব্যবস্থা রাখা, নিয়মিত মশা নিধন, শব্দ ও বায়ু দূষণ প্রতিরোধ, শতভাগ রাজস্ব আদায় ও সে অর্থ প্রয়োজনীয় খাতে ব্যয় করা, পৌরসভার জনবহুল এলাকা গুলোতে রাস্তায় নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা, জনবহুল এলাকায় আধুনিক ও বহুতল পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী ঘোষিত সকল প্রকার সেবা জনসাধারনের কাছে পৌঁছে দিতে পৌরনভার পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান সমুহে বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়াসহ নানা উন্নয়ন মূলক কাজে সর্বোচ্চ শ্রম প্রদান অব্যাহত রাখার অঙ্গীকারও রয়েছে স্বপ্নবাজ যুবক এম. রাবিউল ইসলামের।
ঘোষিত এবং অঘোষিত বিভিন্ন ধরনের সেবার মানসিকতা নিয়ে আসন্ন যশোর পৌরসভার একজন মেয়র হিসেবে পৌরবাসীর সমর্থন এ যুবককে আরও উজ্জীবিত করবে বলে বিজ্ঞজনেরা মন্তব্য করেছেন।
এবিষয়ে এম. রাবিউল ইসলাম জানান, আমি বয়সে নবীন। তবে ইতিহাস সাক্ষী আছে নবীনরাই ইতিহাস সৃস্টি করে। আমি স্বপ্ন দেখেছি, সুযোগ পেলে অবশ্যই বাস্তবায়ন করবো এবং দেখিয়ে দেবো আমরা পারি। বয়স মূল কথা নয়, কাজের ইচ্ছা শক্তি ও সঠিক পরিকল্পনাই মূলকথা। আমি মন থেকে বিশ্বাস করি এই সরকারের অধীনে সমগ্র বাংলাদেশের মতো যশোরেও দৃষ্টান্তমূলক উন্নয়ন সম্ভব, যদি সঠিক পরিকল্পনা সামনে রেখে নিবেদিত প্রাণে কাজ করা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষে আমি দেশের জন্য আরও কাজ করতে চায়। জনগণের দোয়া ও ভালবাসা আমার চলার পথের পাথেয়।
আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাবো। এই আস্থা আমার রয়েছে। বাকিটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে পারি।