নড়াইলের লোহাগড়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকাল ১১টায় উপজেলার অডিটোরিয়ামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি কায়সারের সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা মো: সাদমান
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার সালমান জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি কায়সার, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান, জামায়াতে ইসলামী নেতা মো: আলমগীর হোসেন, উপজেলা আমির মাও. হাদিউজ্জামান প্রমুখ।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
কংগ্রেস শেষে কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।
আজকালের কন্ঠ/আর বি