Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৬ , ২:২৯ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় মৎস্যচাষিদের গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় “গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য উপ-পরিচালক মো. মহসীন। তিনি মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অনুসরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ডা. হাদিউজ্জামান। এছাড়া প্রশিক্ষণে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোজিনা আক্তার এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম।

বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে মৎস্যচাষিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২০,জন মৎস্য চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন