Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৬ , ১:২৮ অপরাহ্ণ

মাদারীপুরের কালকিনিতে ভয়াবহ অগ্নিকান্ড

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর কালকিনি উপজেলার উত্তর চর আইর কান্দি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় । মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চর আইর কান্দির বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে এ আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষণে ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন