Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৮, ২০২৬ , ৩:৪৪ অপরাহ্ণ

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবরস্থানে কবরের ওপর ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নিয়ামতপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও নুরু মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে কবরের ওপর টিনের বা অন্য কোনো মাধ্যমের ছাউনি দেওয়ার কাজ করছিলেন সানাউল্লাহ ও নুরু মিয়া। এ সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনাটি সত্য। নিহতরা হলেন সানাউল্লাহ ও নুরু মিয়া, তাদের বাড়ি নিয়ামতপুর গ্রামেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন