Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৮, ২০২৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ

হোটেল সারোয়ার প্যারাডাইস কুয়াকাটা ও ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি পর্যটকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুয়াকাটার স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান হোটেল সারোয়ার প্যারাডাইস এবং ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গত ৬ জুন হোটেল সারোয়ার প্যারাডাইসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান এটিএম জুনায়েদ এবং হোটেল সারোয়ার প্যারাডাইসের চেয়ারম্যান ইমাম হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান পর্যটকদের জন্য উন্নতমানের আবাসন সুবিধা, আধুনিক ভ্রমণ ব্যবস্থাপনা, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, করপোরেট সেবা এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত সেবা নিশ্চিত করতেও যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ মনিরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক মো. মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে বেসরকারি পর্যায়ে এ ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে কুয়াকাটার পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে এ ধরনের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন