Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৭, ২০২৬ , ১০:২৫ পূর্বাহ্ণ

লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শালনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো: এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত মো. টিটুল খান(৪৫) শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে , শনিবার বিকালে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের আঘাত হানলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন