Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৬, ২০২৬ , ১১:০৩ পূর্বাহ্ণ

২নং পতনউষার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ কমলগঞ্জ প্রতিনিধি

কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আহাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত ৮টায় তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফজলুর রহমান ফুল (মাস্টার)।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আহাদ। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন এবং ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ৮নং ওয়ার্ডের বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আহাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভাটি স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন