Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৬, ২০২৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হুসাইন,সদস্য কাজী জামালউদ্দীন মামুন, আসাদুজ্জামান মধু,রমজান আলী প্রমুখ।

শুভেচ্ছাগ্রহণকালে জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় হাবিবুল ইসলাম হাবিব প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিশেষে তিনি সততা ও নিরপেক্ষভাবে জেলা পরিষদে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন