Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ

যেসব নারীরা কখনোই নিজেদের ভুল স্বীকার করেন না

লেখকঃ লাইফস্টাইল ডেস্ক

ভুল করা মানুষের স্বাভাবিক বিষয়। কিন্তু সেই ভুল স্বীকার করা বা ক্ষমা চাওয়ার মানসিকতা সবার থাকে না। মনোবিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র উভয় মতেই বলা হয়, কিছু মানুষের মধ্যে অহংকার, জেদ ও আত্মমর্যাদাবোধ এত বেশি থাকে যে তারা সহজে নিজের ভুল মেনে নিতে পারেন না।

জ্যোতিষশাস্ত্রের মতে, নির্দিষ্ট কয়েকটি রাশির নারীদের মধ্যে এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তারা অনেক সময় ভুল বুঝলেও প্রকাশ্যে তা স্বীকার করতে চান না এবং নিজেদের অবস্থানে অনড় থাকেন।

মেষ রাশি

মেষ রাশির নারীরা স্বাধীনচেতা ও দৃঢ়প্রতিজ্ঞ হন। তারা সম্পর্কের চেয়ে অনেক সময় নিজের অবস্থানকেই বেশি গুরুত্ব দেন, ফলে সহজে ক্ষমা চান না।

বৃষ রাশি

বৃষ রাশির নারীরা জেদি স্বভাবের হন এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। ভুল হলেও তা মানতে তাদের সময় লাগে।

সিংহ রাশি

সিংহ রাশির নারীদের মধ্যে আত্মমর্যাদাবোধ ও অহংকার বেশি থাকে। তাই ভুল স্বীকার করলে মর্যাদা কমে যাবে—এমন ধারণা থেকে তারা অনেক সময় ক্ষমা চান না।

কন্যা রাশি

কন্যা রাশির নারীরা নিজেদের নিখুঁত মনে করেন। তাই ভুল হতে পারে—এটা মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির নারীরা অত্যন্ত জেদি ও রহস্যময়। তারা নিজের ভুল ঢাকতে বা এড়িয়ে যেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মকর রাশি

মকর রাশির নারীরা বাস্তববাদী ও কঠোর ব্যক্তিত্বের অধিকারী। তারা ভুল স্বীকারের বদলে যুক্তি দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির নারীরা স্বাধীনচেতা ও উদাসীন স্বভাবের হন। তারা সাধারণত ভুল নিয়ে খুব একটা মাথা ঘামান না, এমনকি ক্ষমা চাওয়াও এড়িয়ে যান।

জ্যোতিষ মতে কিছু রাশির নারীদের মধ্যে জেদ, আত্মসম্মান ও স্বাধীনচেতা মনোভাব এতটাই প্রবল থাকে যে তারা সহজে “আমি ভুল করেছি” বলতে চান না।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন