Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৬ , ১১:৫৯ পূর্বাহ্ণ

যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি থানায় দায়েরকৃত একটি যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিআর-৬০/২৬ মামলার যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ নিজাম উদ্দিন গাজী (পিতা: ইউনুছ গাজী), গ্রামের বাড়ি চরগরবদী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী।

দুমকি থানার এসআই সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানার সহযোগিতায় শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর সার্কুলার রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন