Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২৬ , ৬:১০ অপরাহ্ণ

ঝালকাঠি রাজাপুরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে ১০ হাজার টাকা জরিমানা

লেখকঃ মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক হলেন ওই গ্রামের মুছা ফরাজির ছেলে মেহরাব হোসেন বিশাল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একই গ্রামের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং করার অভিযোগ ওঠে মেহরাব হোসেন বিশালের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযুক্তের পিতার কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকাও নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। তিনি জানান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন