Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২৬ , ৫:০৮ অপরাহ্ণ

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান-এর সঙ্গে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং প্রেসক্লাবের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান দুলাল এবং আবুল হোসেন(লাল্টু)।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম মাসুম এবং সদস্য ফারুক আকন।

প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আগৈলঝাড়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের উন্নয়ন ও গণমানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভা শেষে অতিথি ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকরা এমন আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন