নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে ও উপজেলা কো-অডিনেটর রেজমিন জামান সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এসময় গ্রাম আদালত নিয়ে উপস্থিত এনজিও কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বক্তব্য দেন ব্রাকের জেলা কো-অডিনেটর রইচ উদ্দিন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আকরাম আলী ও জাগরনী চক্র ফাউন্ডেশন, লোহাগড়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বলেন আমরা ও আমাদের কর্মীরা যখন মাঠে থাকবে তখন তারা সমিতির সদস্যদের সাথে গ্রাম আদালতের সুযোগ, সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রতি মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের বার্তা পৌঁছে দিবেন। আমরা এখন সরকারের নির্দেশনা পেয়েছি সে ক্ষেত্রে আমরা এই গ্রাম আদালতকে আরো গতিশীল করতে পারবো বলে আশাবাদী। কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন বিচারিক জটিলতা কমানোর লক্ষ্যে সরকার গ্রাম আদালতের প্রতি গুরুত্ব দিয়েছেন। সে কারনে আমরা সকলে গ্রাম আদালত নিয়ে কাজ করবো।
আজকালের কন্ঠ/আর বি