Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২৬ , ২:৪৪ অপরাহ্ণ

দুমকিতে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দুমকি থানা ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, প্রেসক্লাব দুমকীর সভাপতি মো. দেলোয়ার হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপরিধি এবং এর কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন