Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৩, ২০২৬ , ৭:৩৪ অপরাহ্ণ

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ০৩ জুন ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জোড়াতাল গাছ নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১০/৪ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মক্তব মোড় নামক স্থান হতে ৬,৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৪ আরবি হতে আনুমানিক ২৫০ ও ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থান হতে ৯,৪৩,০০০/-টাকা মূল্যের ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁদপুর নামক স্থান হতে ৪,৫০,০০০/-মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল পাঁচানী নামক স্থান হতে ৪,৪৮,১০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আভিযানিক দল সর্বমোট=২৬,৩১,১০০/-(ছাব্বিশ লক্ষ একত্রিশ হাজার একশত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন