Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৩, ২০২৬ , ৩:৪৬ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে কিষান কিশানিদের নিয়ে কর্মশালা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষাণ কৃষাণীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যান্ত্রিক পদ্ধতিতে ফসলের উৎপাদন বৃদ্ধি, জৈব সার ব্যবহার বিষয়ে কিষান কিষাণীদের উদ্বুদ্ধ করতে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। সভাপতি তো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। আরো বক্তব্য দেন, প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন কিষান কিশানিদের নিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন