Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৩, ২০২৬ , ৩:৩৯ অপরাহ্ণ

নানা বাড়ি বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না শিশু সোমাইয়ার

লেখকঃ মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে সোমাইয়া নামের ৮ বছরের এক শিশুর পানিতে ডুবে অকাল মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশু সোমাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ আনুমানিক বেলা ১১:৩০ মিনিটে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় শিশু সোমাইয়া আত্রাই উপজেলার বহলা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন খবর পেয়ে হাসপাতালে আমি গিয়েছিলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করলে স্বজনরা উন্নত চিকিৎসার আসায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়েছে । শিশুটি আত্রাই থানা এলাকায় পানিতে ডুবে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে স্বজনরা রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত কিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

এদিকে ফুটফুটে শিশুটির এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলেও অলৌকিক কোনো আশায় উন্নত চিকিৎসার জন্য তারা সোমাইয়াকে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের মাঝে এখন চলছে শোকের মাতম। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন