কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর দেবিদ্বার মডেল এরিয়া অফিসে ঈদ পূর্ণমিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মনিটরিং অফিসার মো. কামরুল হাসানের সঞ্চালনায় এবং এজিএম শফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) ও দেবিদ্বার এরিয়া প্রধান মো. কাউসার আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) ও সিলেট বিভাগীয় প্রধান মো. মফিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জাফরগঞ্জ মডেল এরিয়ার মনিটরিং অফিসার মো. হান্নান মুন্সী, মুরাদনগর মডেল ইনচার্জ মো. মজিবুর রহমান, রাজামেহার মডেল ইনচার্জ পারভীন সুলতানা, দেবিদ্বার মডেল ইনচার্জ মো. জাকির হোসেন, মোহনপুর মডেল ইনচার্জ শ্রী সুনীল চন্দ্রকর, বরকামতা মডেল ইনচার্জ মো. হাবিবুর রহমান, বাঙ্গরা জোন প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফপুর অফিসের সহকারী জোন প্রধান মো. জহিরুল ইসলাম, জাফরগঞ্জ মডেলের সহকারী জোন প্রধান মো. হেলাল উদ্দিন মোল্লা, মোহনপুর মডেলের সহকারী জোন প্রধান জসিম উদ্দিন, বাঙ্গরার সহকারী জোন প্রধান সাবিনা ইয়াসমিন, মুরাদনগরের সহকারী জোন প্রধান আবু হানিফ,বড়শালঘর মডেল এরিয়া এজিএম মোসাঃ নিলুফা ইয়াসমিন, ইউসুফপুর মডেল এরিয়া এজিএম ফাতেমা ইসলাম ভুইয়া, গুনাইঘর দক্ষিন মডেল এরিয়া এজিএম মোঃ হান্নান মুন্সী, জাফরগঞ্জ মডেল এরিয়া এজিএম শাহ জালাল,গুনাইঘর উত্তর মডেল এরিয়া এজিএম মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন মডেল অফিসের জোন ইনচার্জ ও সহকারী জোন প্রধান ও দেবিদ্বার মডেল অফিসের দাপ্তরিক কর্মকর্তা ।
স্বাগত বক্তব্যে মো. কাউসার আলম বলেন, দীর্ঘ তিন বছর পর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন দেবিদ্বার মডেল এরিয়া অফিস পরিদর্শনে আসেন। এ উপলক্ষে অফিসের ৩০ জন নারী নেত্রী লাল গালিচার মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মফিজুল ইসলাম বলেন, “গ্রাহকের আস্থা ও সেবার মান নিশ্চিত করতে সকল ম্যানেজারকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দক্ষতা ও সততার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি বলেন, “বীমা খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই গ্রাহকের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” এ সময় তিনি দেবিদ্বারে ১৭টি এবং মুরাদনগরে ১৫টি জোন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কোম্পানির উন্নয়ন কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ে কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন বলেন, “১৯৮৫ সালের ২৩ এপ্রিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই পদচারণায় আজ আমরা ধীরে ধীরে এগিয়ে ৪২ বছরে পদার্পণ করেছি।” তিনি কোম্পানির সার্বিক অগ্রগতি, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সকল কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এরিয়া প্রধান মো. কাউসার আলম উপস্থিত অতিথিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের আয়োজন করা হয়