Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩১, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ

সাতক্ষীরার বল্লীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের এক যুবক গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত আবু রায়হান (২৮) আমতলা গ্রামের বাসিন্দা রিজাউল সরদারের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) বিকেল প্রায় ৪টার দিকে বাড়ির সামনে একটি জাম গাছে ওঠেন আবু রায়হান। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গাছে থাকা অবস্থায় হঠাৎ মৃগী রোগের খিঁচুনি (ফিট) শুরু হলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, আবু রায়হান একজন শান্ত-স্বভাবের ও সবার কাছে পরিচিত যুবক ছিলেন। তার অকাল মৃত্যুতে আমতলা গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন