Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৯, ২০২৬ , ২:১৮ অপরাহ্ণ

লোহাগড়ায় ঈদুল আজহা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং বয়স ভিত্তিক ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি ৭৩ নং করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও বয়স ভিত্তিক ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এর দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন –

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো: ইমদাদুল হক মল্লিক।

অনুষ্ঠানের সভাপতি শেখ আহাদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল সিকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ হিসাম উদ্দিন, মাহাবুবুর রহমান মাবু, ওবাইদুর রহমান লালন, এইচ এম এরশাদ, সুলতান আহমেদ, মো: বিপুল হোসেন খান, এস এম মাসুদ রানা, গোলাম মোস্তফা, জুম্মান মোল্যা, রাসেলসহ স্থানীয় যুব সমাজ।

আগামীকাল ঈদের দ্বিতীয় দিন শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন