Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৭, ২০২৬ , ১২:৩২ অপরাহ্ণ

বৃদ্ধা নারীর জীবনের গল্পে ‘তোমার আমার প্রেম’

লেখকঃ বিনোদন ডেস্ক

গল্পটা সম্ভ্রান্ত খন্দকার বাড়ির গল্প। যে বাড়িতে এখন আর জৌলুস নেই।

বাড়ির দেয়ালে জমেছে শ্যাওলা। বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন বৃদ্ধা নূরজাহান বেগম।
এমনই এক নিঃসঙ্গ নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’। অর্ক মোস্তফার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

নির্মাতা জানান, গল্পটির কেন্দ্রে নূরজাহান বেগম থাকলেও এতে ক্রমশ যুক্ত হতে থাকে তার বংশধররা। নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরো আছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, ফারিণ খান, সুদীপ প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে ‌‘তোমার আমার প্রেম’।

এটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন