Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৫, ২০২৬ , ২:১৭ অপরাহ্ণ

নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনপিপির) ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন, আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব রিমি

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনপিপির) ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম ও সদস্য সচিব ইঞ্জি: মাহমুদা সুলতানা রিমি।

রবিবার (২৪ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন ও মূখ্য সংগঠক ( দক্ষিনঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মোঃ শফিকুল ইসলাম।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন